সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব, আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার
spot_img
spot_img

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব, আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা, ১৭ মার্চ ২০২৬ — ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবার ভিন্ন আঙ্গিকে হাজির হচ্ছে। জনপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর সঙ্গে যুক্ত হয়ে তারা রুপালি পর্দায় নতুন এক যাত্রা শুরু করেছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। দর্শকদের কাছে বিষয়টি বিশেষভাবে আকর্ষণীয় লেগেছে যে, দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংক এবার সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। পরিচালক তানিম নূরের সঙ্গে ইউসিবির এই উদ্যোগটি ঢালিউডে ব্যাংকটির প্রথম বড় অংশীদারত্ব, যার মাধ্যমে তরুণ ও পরিবারভিত্তিক দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় ইউসিবি।

ইউসিবি এই সিনেমার টাইটেল স্পন্সর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২০২৫ সালের জনপ্রিয় সিনেমা ‘উৎসব’-এর নির্মাতাদের নতুন কাজ। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শরিফুল ইসলাম রাজসহ আরও অনেক পরিচিত মুখ।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমরা চাই নতুন প্রজন্মের সঙ্গে আরও সহজভাবে যুক্ত হতে। ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো একটি পারিবারিক গল্পের সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব আমাদের মূল্যবোধ—সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাকে তুলে ধরে।”

পরিচালক তানিম নূর বলেন, “এই সিনেমাটি মূলত মানুষের গল্প—সম্পর্ক, স্মৃতি আর মানবিকতার গল্প। ইউসিবির মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে করে ভালো গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।”

দর্শকদের জন্য সুখবরও আছে। ইউসিবি তাদের গ্রাহকদের জন্য সিনেমা দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে বিশেষ সুবিধা আনছে। এর মধ্যে রয়েছে সিনেপ্লেক্সে টিকিট কেনার ক্ষেত্রে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইউসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। ইউসিবি প্রযোজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments