ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার লিমিটেড এবং প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট পাওয়ার লিমিটেড: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড (সিআরআইএসএল) সামিট পাওয়ারকে দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে ।৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর, ২০২১ সালের পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) প্রাইম ইন্স্যুরেন্সকে ক্রেডিট ‘এএ-’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত ও অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments