ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত একই খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইফাদ অটোস্ লিমিটেড এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ অটোস্ লিমিটেড: ক্রেডিট রেটিং এজেন্সি অব লিমিটেড (সিআরএবি) ইফাদ অটোস্কে ‘এএ২’ হিসেবে রেটিং করেছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড: ক্রেডিট রেটিং এজেন্সি অব লিমিটেড (সিআরএবি) সামিট এলায়েন্সকে ‘এএ২’ হিসেবে রেটিং করেছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments