ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিগুলো গত ৩০ জুন ২০২০, ৩০ জুন ২০২১, ৩০ জুন ২০২২, এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এমারেল্ড অয়েল: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৫৮ পয়সা।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।
আগামী ১২ জুলাই, ২০২৩ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন, ২০২৩।
৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ১ টাকা ১৪ পয়সা।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৯৯ পয়সা।
এছাড়াও, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৫৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৭৬ পয়সা।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২৯ পয়সা।
আগামী ১২ জুলাই, ২০২৩ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন, ২০২৩।
অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা।তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।
ইন্টারন্যাশনাল লিজিং: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি একত্রিত লোকসান (Consolidated EPS) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি একত্রিত লোকসান (ইপিএস) ছিল ৯ টাকা ২৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬২ টাকা ২৪ পয়সা।
আগামী ১৭ জুলাই, ২০২৩ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments