ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ১২ জন কর্পোরেট উদ্যোক্তা ও পরিচালকের মোট ৭ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬২৭টি শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির মধ্যে- ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পাঁচ পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এদের মধ্যে অক্টাভিয়াস স্টিল ১৩ লাখ ৩৬ হাজার ৫১০টি শেয়ার, ডানকান ব্রাদার্স ১৮ লাখ ৭১ হাজার ১৪৫টি শেয়ার, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন ৪৮ লাখ ৫৫ হাজার ৬০২টি শেয়ার, সুরমাহ ভ্যালি টি ১ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ২৪২টি শেয়ার এবং লাওরি গ্রুপ ৩ কোটি ৭৪ লাখ ২২ হাজার ৯২১টি শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
এই কোম্পানির পাঁচ পরিচালক, ৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার ৪২০টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।
এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে ৭ কর্পোরেট উদ্যোক্তা ও পরিচালক।
এই কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ম্যাকলমস বাংলাদেশ ট্রাস্ট কোম্পানিটির ৪৪ লাখ ৪৯ হাজার ৯৩১টি শেয়ার, কর্পোরেট পরিচালক চাঁদপুরী টি কোম্পানির কাছে থাকা ২৫ লাখ ২১ হাজার ৫৭১টি শেয়ার, ডানকান ব্রাদার্সের ধারণ করা ৮ লাখ ১৫ হাজার ৭৯০, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের হাতে থাকা ৪৪ লাখ ৫০ হাজার, অক্টাভিয়াস স্টিলের কাছে থাকা ৪ লাখ ৪৪ হাজার ৯৩১, অ্যালিনাগার টি কোম্পানির হাতে থাকা ২৫ লাখ ৯৫ হাজার ৭৬৪ এবং আমো টি কোম্পানির ধারণ করা ৩৩ লাখ ৮০ হাজার ২২০টি শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে।
এই ৭ কর্পোরেট উদ্যোক্তা ও পরিচালকের মোট ১ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ২০৭টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
উল্লেখ, আলোচিত দুইটি কোম্পানির মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের পাঁচ পরিচালক ১০ নভেম্বর, ২০২৪ তারিখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ উদ্যোক্তা-পরিচালক গত ১০ নভেম্বর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments