ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ২টি বে-মেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড। অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরের জন্য এমটিবি ইউনিট ফান্ড ইউনিটধারীদের ১৪% লভ্যাংশ ডিভিডেন্ড দেবে। অন্যদিকে অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড দেবে ৯.৫% লভ্যাংশ।
গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত যেসব ইউনিটধারীর হাতে ফান্ড ২টির ইউনিট ছিল তাঁরা ঘোষিত এ ডি্যিভডেন্ড পাবেন।
ফান্ড ২টির ট্রাষ্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি। আর কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments