রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদুই বাজারে মূলধন কমেছে সাড়ে ১১ হাজার কোটি টাকা: লেনদেনে ব্যাপক খরা
spot_img
spot_img

দুই বাজারে মূলধন কমেছে সাড়ে ১১ হাজার কোটি টাকা: লেনদেনে ব্যাপক খরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পতনে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে পুঁজিবাজারে কমেছে সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পাশাপাশি ব্যাপক পরিমানে লেনদেন কমেছে। সূচক এবং লেনদেনের সাথে সাথে সপ্তাহজুড়ে উভয় বাজার মূলধন কমেছে সাড়ে ১১ হাজার কোটি টাকা।

তথ্যমতে, সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারে মিলে ১১ হাজার ৪৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে পাশাপাশি লেনদেন কমেছে ১৪.২১ শতাংশ বা ৬৪৭ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি পুঁজিবাজারে সবচেয়ে বড় আইপিও (রবি আজিয়াটা লিমিটেড) অনুমোদন দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে একটি অন্যরকম প্রতিক্রিয়া কাজ করছে। বিনিয়োগকারীরা রবির আইপিও ধরার উদ্দেশ্যে তাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে বাজার থেকে বের হয়ে যাচ্ছে। যার ফলে পুঁজিবাজারে লেনদেনের পরিমান এতোটা কমেছে।

জানা যায়, ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৮ হাজার ৪৭৫ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২৯৯ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১৭৫ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা।

আর সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩০ হাজার ৪৩১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৬৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ২৬১ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯০৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার ৯০৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৪৭ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৪১ টাকা বা ১৪.২১ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৪৪৭ টাকার ।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭৮১ কোটি ৮২ লাখ ৭ হাজার ৭৮১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯১১ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৮৮৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১২৮ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ১০৮ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.০৭ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৯.৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.২৬ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭০১.৩৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১১.৪৪ পয়েন্ট বা ১.০২ শতাংশ বেড়ে ১১২৮.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টির বা ২৭.৪২ শতাংশের, কমেছে ১৯৯টির বা ৫৫.১২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির বা ১৭.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১২ কোটি ০৩ লাখ ৮৫ হাজার ৪৮৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৭৪৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৮ কোটি ৭০ লাখ ৯২ হাজার ২৬২ টাকা বা ২৫.৬৭ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৫০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৮.৩৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫৯.৬০ ও সিএসআই ১.৮৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৪১০.৯৮ ও ৯১০.৪৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বা ০.০২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৬৭ পয়েন্ট বা ০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৭৩.৩০ ও ১০১৯.১৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২৩ শতাংশের দর বেড়েছে, ১৭৬টির বা ৫৬.২৩ শতাংশের কমেছে এবং ৬৫টির বা ২০.৭৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments