
জানা যায়, ওয়ান ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, বেসেল-৩ কমপ্লাইন্ট, পারপেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, পারপেচ্যুয়াল বন্ড যার কুপন হার ১১%-১৪%। পারপেচ্যুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেডের এডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং লীড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে।
এছাড়া মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, বেসেল-৩ কমপ্লাইন্ট, পারপেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, পারপেচ্যুয়াল বন্ড যার কুপন হার ১১%-১৪%। পারপেচ্যুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং লীড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও এমটিভি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মা./নি
































Recent Comments