
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ তারিখের সমাপ্ত (জানুয়ারি’২০-মার্চ’২০) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।(কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে)
আজ রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৩১ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৭ টাকা ২৯ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল টাকা ৫ টাকা ২৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments