মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী
spot_img
spot_img

দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেজি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি উপমন্ত্রীকে স্বাগত জানান।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করার আগে এই সংক্ষিপ্ত সফরে সৌদি উপমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। পরে দুপুরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শ্রম অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকার পটভূমিতে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments