শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদেখা যায় না এমন পুরস্কার আমি অসংখ্যবার পেয়েছি
spot_img
spot_img

দেখা যায় না এমন পুরস্কার আমি অসংখ্যবার পেয়েছি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন নাসির উদ্দিন খান। ‘পরাণ’ ছবিতে অভিনয়ের সুবাধে এই পুরস্কার লাভ করছেন তিনি। ২০২২ সালের কোরবানির ঈদে ছবিটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন, অনুভূতি জানতে চাইলে এই অভিনেতা বলেন, এটা আমার প্রথম পাওয়া প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই পুরস্কারটি হতে যাচ্ছে দৃশ্যমান। কিন্তু আমি দেখা যায় না এমন পুরস্কার অসংখ্যবার পেয়েছি। যেমন কোনো শুটিংয়ে গেলে, সিনেমা দেখতে গেলে মানুষ ঘিরে ধরে বলে আপনাকে ‘পরাণ’ সিনেমায় দেখেছি। অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে জাতীয় পুরস্কারের চেয়েও কম না। এর আগে একজন জুরি বোর্ডে ছিলেন। আমার আরেক ছবি দেখে তিনি বলেছিলেন, আমি জুরিতে থাকলে তোমাকে পুরস্কার দিতাম। এগুলো আসলে আমার কাছে পুরস্কারের চেয়ে কম মনে হয় না। প্রতিনিয়ত এসব আমাকে আপ্লূত করে।

“জীবনে চলার পথে অনেক সংগ্রাম থাকে। এরমধ্যে এসব পুরস্কার হাতে এলে মনে হয় সেই কষ্ট বা সংগ্রামগুলো কিছুটা রিলিফ পায়।”-বলছিলেন এই অভিনেতা।

এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩২টি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments