সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষে যে চমক দেখালেন দেব-শুভশ্রী
spot_img
spot_img

‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষে যে চমক দেখালেন দেব-শুভশ্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব এবার চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘দেশু ৭’ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও সামলাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর মান-অভিমান ভুলে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। তাদের নতুন এ রসায়ন দেখতে মুখিয়ে আছেন বাংলা সিনেমার দর্শকরা।

বর্তমানে এ জনপ্রিয় তারকা জুটি ‘দেশু ৭’ সিনেমার শুটিংয়ের পর্ব শেষ করেছেন। সম্প্রতি দৃশ্যধারণ শেষ হয়েছে লাদাখে। এরপর এক ব্যতিক্রমী ভিডিও তৈরি করেন এ তারকা জুটি। মূলত অনেক দিন আগের ব্যবসাসফল সিনেমা ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নেচেছেন তারা, যা সিনেমাপ্রেমী দর্শকদের নিয়ে গেছে সেই পুরোনো দিনে, করেছে নস্টালজিয়ায়।

সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তাতে উল্লেখ করেন এক বার্তা। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা ‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষের ঘোষণা দিচ্ছি। যারা এ সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ। তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো— এই পূজায় দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!’

ভিডিওটিতে দেখা গেছে, একটি খোলা রাস্তায় দাঁড়িয়ে ‘রোমিও’ সিনেমার সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচছেন দেব-শুভশ্রীসহ আরও কিছু পার্শ্বশিল্পী। আবহে লাদাখের সৌন্দর্যও দৃশ্যমান। এরপর ড্রোন রাইজ শট দিয়ে শেষ করা হয় ভিডিও, দেওয়া হয় আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর ঘোষণা। তবে ভিডিওটি দেখার পর, বিশেষ করে এই জুটির সেই গান ও নাচের স্টেপ দেখে কমেন্ট বক্সে দর্শকরা তাদের শৈশব ও সোনালি স্মৃতির কথা তুলে ধরে আবেগ প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— ‘এই নস্টালজিক অতীত পুনরুজ্জীবিত।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘চাইল্ডহুড ইমোশন।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘উফ, সেরা সেরা। পুরোনো দিনে ফিরে গেলাম।’

উল্লেখ্য, ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে দেব-শুভশ্রীর নাচের এ ভিডিওটি প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪১ হাজারেরও বেশি রি-অ্যাকশন ও বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments