ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১ নভেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৬.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির , কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৭২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭৮.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৩.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৩টির , কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয় ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৮১৪টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৩৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৬.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৪৭৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৬ লাখ ২০ হাজার ৮৭৫ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments