সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদেশের ১১টি সিনেমা হলে চলছে ‘পায়ের ছাপ’
spot_img
spot_img

দেশের ১১টি সিনেমা হলে চলছে ‘পায়ের ছাপ’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমায় মূল চরিত্রের অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছেন মেঘলা মুক্তা। শুক্রবার ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। ঢাকাসহ দেশের ১১টি সিনেমা হলে চলছে ‘পায়ের ছাপ’।

জানা গেছে,  মেঘলা মুক্তা এর আগে তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয় করেছিলেন। এদিকে মেঘলা মুক্তা অভিনীত ‘পায়ের ছাপ’ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

নিজের অভিনীত সিনেমাটির প্রথম শো দেখতে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন মেঘলা মুক্তা। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেন তারা মা। আর বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে তার আলাদা একটা টান ছিলো। ছোট বেলাতেই আমার জুতা পড়ে হাঁটার চেষ্টা করতো। বলতো, বড় হয়ে আমি বড় বড় স্টেজে হাটবো এবং সেটা ও ২০১১ সাল থেকে করা শুরু করেছে। বাংলাদেশে তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। আমিও ওর পাশে বসে সিনেমাটি দেখেছি। ও এতো ভালো অভিনয় করবে সেটা ভাবিনি। বাকিটা দর্শক বলবে। মা হিসেবে আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই। সবাই ওর পাশে থাকবেন।

সবশেষে এই অভিনেত্রী বলেন, একজন নারীর সংগ্রাম ও শত বাঁধা পেরিয়ে জয়ী হওয়ার গল্প ‘পায়ের ছাপ’। নিজের অভিনীত চরিত্র মায়ার সংগ্রাম দেখে, নিজের জীবনের অনেক কথা মনে হচ্ছিল। নারীর শূন্য থেকে শিখরে ওঠার গল্প পায়ের ছাপ। ভালো গল্পের সিনেমা যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য ‘পায়ের ছাপ’ একটি পরিপূর্ণ সিনেমা। দর্শক পুরোটা সময় উপভোগ করবেন এটা বলতে পারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments