সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপরিচয় মিললো সন্দেহজনক বোরখা পড়া এই নারীর
spot_img
spot_img

পরিচয় মিললো সন্দেহজনক বোরখা পড়া এই নারীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৈয়দ আহমেদ শাওকীর হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’। প্রথম সিজনে ছিলো একটি বোরখা পড়া চরিত্র। যেটি সিরিজের প্রতিটি পরতে পরতে রহস্য ছড়িয়েছে। সম্প্রতি এবার এসেছে কারাগারের দ্বিতীয় সিজন। এই সিজনে চরিত্রটির জট খুলেছে পরিচালক। কারাগারের আশপাশের বোরখা পরা চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি।

দ্বিতীয় সিজনেও তার দর্শন পেয়ে দারুণ উচ্ছ্বসিত দর্শক। তানভীন সুইটি বলেন, এই ধরণের প্রজেক্টে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। যদিও প্রথম সিজনে আমাকে বোরখা পড়ে রাখা হয়েছিলো। তখন থেকেই এই চরিত্রটি নিয়ে সবার আগ্রহ বেশি ছিলো। অনেকেরই প্রশ্ন ছিলো কারাগারের মধ্যে সন্দেহজনক এই নারী কে। এরপর দ্বিতীয় সিজনে সবাই আমাকে চিনেছে। দুই বাংলা থেকেই ফোন এবং অনলাইনে ভীষণ প্রশংসা পাচ্ছি। অনেক ভালো লাগছে।

সিনিয়র অভিনয়শিল্পীরা মাঝে অভিনয় প্রায় ছেড়েই দিয়েছিলেন। ওটিটির কারণে অনেক শিল্পী অভিনয়ে ফিরছেন। ভালো চরিত্রের জন্য আমরা সবসময় চেয়ে থাকি। আমরা কেউ কাজ বন্ধ করি না। দিন শেষে আমরা কাজটাকে ভালোবাসি। এতদিন ধরে আমরা অভিনয়ের সঙ্গে আছি-কারণ আমরা এটাকে ভালোবাসি। আমরা সবাই আবার ফিরছি বললে ভুল হবে। আমরা ছিলাম, আছি ও থাকবো। ওটিটির মূল বিষয়টি হলো- আপনাকে অভিনয় জানতে হবে। যদি ৪টি চরিত্র থাকে তাহলে ৪ জনকেই অভিনয় জানতে হবে। সুতরাং ওই জায়গা থেকে ৯০ দশকের যারা শিল্পী আছেন তারা আবার আলো দেখছেন-কাজ জানেন বলেই তারা কাজ করতে পাচ্ছেন।

ডোইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments