মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাদেশে করোনায় চিকিৎসক আক্রান্ত ৫শ’ ছুঁই ছুঁই , শীর্ষে ঢাকা
spot_img
spot_img

দেশে করোনায় চিকিৎসক আক্রান্ত ৫শ’ ছুঁই ছুঁই , শীর্ষে ঢাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরাই আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী এ ভাইরাসে। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগে মোট ৪৮৬ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক চিকিৎসক আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৩৫৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

অন্য বিভাগগুলোর মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ৩০, রংপুরে ৫, রাজশাহী ২, ও ময়মনসিংহ বিভাগে ৫৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এফডিএসআর’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার সাহেদ ইমরান ইনকিলাবকে বলেন, প্রতিদিনই বাড়ছে চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা। বিষয়টিকে সরকাররর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। অন্যথায় দেশের চিকিৎসাসেবা ভেঙে পড়বে।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ নামক একটি সংগঠনটি সারাদেশের চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান তুলে ধরছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments