বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫২৪ জন
spot_img
spot_img

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫২৪ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৭৩ এবং ঢাকায় বাইরের হাসপাতালে ভর্তি ১৫১ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও একজন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৮৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৩২ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৫ হাজার ৩৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৬৪ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ৫৮২ জন।

অন্যদিকে, চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৩ হাজার ৪৭১ জন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৩৪৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ১১২ জন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments