রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদেড়শ’র আগে শ্রীলঙ্কার ৪ উইকেট নিল বাংলাদেশ
spot_img
spot_img

দেড়শ’র আগে শ্রীলঙ্কার ৪ উইকেট নিল বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লেগ বিফোর হয়েছিলেন পাথুন নিশাঙ্কা। রিভিউ নিয়ে বেঁচে গিয়ে কুশল মেন্ডিসের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন। পরে নিশাঙ্কা ও কুশলকে তুলে নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। এরপর ধাক্কা দিয়েছেন পেসার তাসকিন। অন্য ওপেনার করুনারত্নেকে তুলে নেন পেসার হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা উইকেটরক্ষক ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ১৯ রান করেছেন। তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা।

এর আগে আউট হওয়া নিশাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। কুশল মেন্ডিস ৭৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫০ করে আউট হয়েছেন। করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন। তাসকিনের বলে আশালঙ্কা ক্যাচ দিয়েছেন ১০ রান করে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আটে ব্যাট করা আফিফ হোসেনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া ওপেনার নাঈম শেখ টিকে গেছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments