বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদ্বিতীয় কার্যদিবস: নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন
spot_img
spot_img

দ্বিতীয় কার্যদিবস: নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ১৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ১৫৮টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স ২৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৩৮৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করে ৯০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩০৮ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২১৩ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবোজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments