ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে কিছুটা লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান সূচক ৫ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমেছে।
দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, দর কমেছে ৩৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২২১টির।
ডিএসইতে ৬১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি ৬৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৮৮ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৮ পয়েন্টে।
সিএসইতে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১টির দর বেড়েছে, কমেছে ২২টির। আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments