ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৩ কোটি ৭৬ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ৫৮ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৩ কোটি ৬ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।
বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩ কোটি ৯৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৬১৩ কোটি ৬ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments