ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ জুলাই, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৪৬ কোটি ২৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৩৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৮ পয়েন্টে। ডিএসইতে ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ২ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৬৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments