ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৮৫ টাকা। এছাড়া ছয় মাসে (জানুয়ারি- জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.১৭ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ৩.১১ টাকা।
এদিকে কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৬.৫৩ টাকা। যা আগের বছর ৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৫৭.৩২ টাকা হয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments