ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাম করা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নামের ছবিটি ব্যপক সাড়া ফেলেছিলো ভক্তদের মাঝে। ছবিতে ধোনির চরিত্রে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। হিন্দির পাশাপাশি তামিল ভাষায়ও মুক্তি পেয়েছিল ছবিটি। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, চলচ্চিত্র প্রযোজনায় নামছেন ধোনি।

চেন্নাই সুপার কিংসে খেলার সুবাধে তামিলনাড়ুতে অসংখ্য ভক্ত রয়েছে ধোনির। এই সাবেক অধিনায়ক বর্তমানে ভারতের আইপিএল নিয়ে ব্যস্ত। এরইমধ্যে তার চলচ্চিত্রে নামার গুঞ্জন ছড়িয়েছে। তবে এখনো এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তামিল ছবি প্রযোজনা করবেন ধোনি। তাতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণের তারকা অভিনেত্রী নয়নতারাকে। আইপিএল শেষ হলেই সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন ধোনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments