শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাধোনির ১০০ কোটি রুপি মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ আদালতের
spot_img
spot_img

ধোনির ১০০ কোটি রুপি মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ আদালতের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০১৩ সালে আইপিএলে বেটিং বিতর্কে নাম জড়ানোর অভিযোগে ভারতের দুটি মিডিয়া চ্যানেল এবং এক সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি রুপি মানহানির মামলা করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক দশকের বেশি সময় পর এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।

ধোনির কৌঁসুলিপক্ষ হলফনামা জমা দিয়ে এই মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর বিচারক সিভি কার্তিকেয়ান এই নির্দেশ দেন। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ধোনির পক্ষ থেকে যেসব প্রমাণ দাখিল করা হবে, সেসব নথিবদ্ধ রাখতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন বিচারক কার্তিকেয়ান।

পাশাপাশি ভারতের সাবেক সফল এই অধিনায়কের জবানবন্দি নেওয়া হবে। ধোনি আদালতে নিজে উপস্থিত থেকে এসব বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন না। যেহেতু ভারতে তিনি তারকা, সে কারণে আদালতে তার উপস্থিতি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে।

২০১৪ সালে মানহানির এই মামলা করেন ধোনি। ভারতের সাবেক এই অধিনায়কের অভিযোগ, আইপিএলে বেটিং-বিতর্ক নিয়ে টিভি বিতর্কে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়। দ্য হিন্দু জানিয়েছে, সিনিয়র কৌঁসুলি আর আর রমন ধোনির পক্ষ থেকে হলফনামা আদালতে জমা দেন।

হলফনামায় বলা হয়, ‘অনুচিত কোনো বিলম্ব এড়াতে (বিচার শুরুর) এবং ন্যায়সংগত ও দ্রুত বিচার পেতে অনুরোধটি করা হয়েছে। আমি অ্যাডভোকেট কমিশনারকে সম্পূর্ণভাবে সহায়তা করবো এবং মাননীয় আদালত এই বিচারকার্য এবং প্রমাণাদি নথিবদ্ধ করতে যা যা নির্দেশ দেবেন, সব মেনে চলবো।

ভারতের আরেক সংবাদমাধ্যম স্টেটসম্যান জানিয়েছে, হলফনামায় ধোনি জানিয়েছেন, সাক্ষ্য ও প্রমাণাদি নথিবদ্ধ করা এবং সেগুলোর সত্যতা নিশ্চিতে তিনি আগামী ২০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে পারবেন। জি মিডিয়া করপোরেশন, সাংবাদিক সুধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা জি সম্পথ কুমার ও নিউজ নেশন নেটওয়ার্কের বিরুদ্ধে এই মামলা করেছেন ধোনি। বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলা শুরু হতে এত দিন দেরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আইপিএলের ইতিহাসে ২০১৩ সালের স্পট ফিক্সিং ও বেটিং বিতর্ক বেশ বড় ঘটনা। স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন। এছাড়া চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছর নিষিদ্ধ হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments