রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া
spot_img
spot_img

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয়ের বাইরে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন নুসরাত ফারিয়া। ইতোমধ্যে তার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে। নুসরাত ফারিয়া এবার হাজির হচ্ছেন তার তৃতীয় মৌলিক গান নিয়ে। গানের শিরোনাম ‘হাবিবি’। ইতোমধ্যে মুম্বাইতে হয়েছে এর কাজ। নূর নবীর কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন আদিব কবির।

নিজের নতুন গান প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর গানটির রেকর্ডিং হয়েছে। আমরা প্রায় ৭ মাস ধরে গানটির কাজ করছি। এরইমধ্যে ভিডিও ধারণও শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। এসভিএফ থেকে গানটি প্রকাশ হবে শিগগিরই।’

জানা যায়, ‘আমি চাই থাকতে’র প্রায় পুরো টিম ‘হাবিবি’ ভিডিওটি তৈরি করেছে। এটি পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

এদিকে, আগামী নভেম্বরে শুরু হচ্ছে ফারিয়া অভিনীত বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ ছবির শেষ অংশের কাজ। এর আগে চলতি মাসে ‘গুনিন’ সিনেমায় কাজ করার কথা থাকলেও ‘হাবিবি’ ও ‘বঙ্গবন্ধু’র জন্য সেটা বাতিল করেন এই তারকা।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। আলোচনা যেমন হয়েছে তেমনি সমালোচনাও। তবে পরে ২০২০ সালে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে পুষিয়ে দিয়েছিলেন এই গায়িকা-নায়িকা। আগের এই দুটি গানও এসভিএফের মাধ্যমে প্রকাশ করেছিলেন ফারিয়া। সেই ধারাবাহিকতা এবারের গানটিতেও থাকবে বলে মনে করছেন এই অভিনেত্রী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments