শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন লুকে অভিনেত্রী সুস্মিতা
spot_img
spot_img

নতুন লুকে অভিনেত্রী সুস্মিতা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৪৬তম জন্মদিনে সুস্মিতা সেন ভক্তদের সামনে হাজির হলেন নানা ধরনের চমক নিয়ে।  প্রথম পোস্ট ভক্তদের চিন্তায় ফেললেও পরে ভিডিওতে জানালেন তিনি ভালো আছেন।

১৯ নভেম্বর ছিল তার জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে ১৯৭৫ সালের ১৯ নভেম্বর জন্ম নেওয়া এ বিশ্বসুন্দরী সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের।

১৯ নভেম্বর সুস্মিতার একটি পোস্ট ভক্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে পোস্টে তিনি জানান, ১৬ নভেম্বর তার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

পরে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, বার্থডে গার্ল লাইভে, শুধু তোমার জন্য।

ভিডিওতে সুস্মিতা নিজের নতুন লুক দেখিয়েছেন। এতে দেখা যাচ্ছে, চুলগুলো ছোট করে ফেলেছেন তিনি।

সুস্মিতা বলেন, আমি আপনাদের নতুন আমাকে দেখানোর জন্য একটু সময় নিচ্ছি। এটিই হচ্ছে নতুন আমি।

ভিডিও শেষ করার আগে বলিউডের এ অভিনেত্রী বলেন, আমি আশা করছি, আপনারা আমার নতুন চুলের স্টাইল পছন্দ করেছেন।

সুস্মিতা সেন সম্প্রতি অস্ত্রোপচার করেছেন। তিনি বলেন, আমি জানি যখন আমি অস্ত্রোপচারের বিষয়ে পোস্ট করেছি, তখন অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। আমি ভালো আছি। আমি ভালো না থাকলে আপনাদের বলতাম না।

জন্মদিনে বয়ফ্রেন্ড রোহমান শাওয়াল তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভ জন্মদিন, বাবুশ।

এক সপ্তাহ আগে ‘আরিয়া ২’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন সুস্মিতা। সেখানে সম্পূর্ণ নতুন লুকে হাজির হয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। নেটিজেনরা এখনও তার সে নতুন লুক নিয়ে মেতে আছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments