শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নতুন শিক্ষাক্রমের ভুল থাকলে জানাতে বললেন শিক্ষামন্ত্রী
spot_img
spot_img

নতুন শিক্ষাক্রমের ভুল থাকলে জানাতে বললেন শিক্ষামন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের কোনো বিষয় নিয়ে কারও অস্বস্তি থাকলে কর্তৃপক্ষকে জানাতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকে এবছর যে বইগুলো গেছে সেগুলো পরীক্ষামূলকভাবে গেছে। আমরা প্রতিনিয়ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং সে অনুযায়ী বছরব্যাপী আমরা এগুলোকে পরিমার্জন ও পরিশীলন করব।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘একুশ শতকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, এবার ৬ষ্ঠ, ৭ম ও ১ম শ্রেণিতে যে বইগুলো শিক্ষার্থীদের হাতে উঠেছে, সেগুলোতে ভুল থাকতে পারে। বিষয়বস্তুর সঙ্গে কারো দ্বিমত, অস্বস্তি কিংবা আপত্তি থাকতে পারে, সেগুলো যেন আমাদের জানানো হয়। আগামী বছরগুলোতে সেগুলোর সংস্করণ করব।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা একটা সময়োপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করেছি। কারণ এখন আমাদের সামনে ২০৩০ সালের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে, যেটি আমাদের আন্তর্জাতিক অঙ্গীকার। সেখানে ১৭টি যে লক্ষ্য রয়েছে তার ৪নং লক্ষ্য শিক্ষা হচ্ছে সবকিছুর কেন্দ্রে। সেই শিক্ষার যদি আমরা মান অর্জন করতে পারি, সেই শিক্ষা যদি আমরা জীবনব্যাপী শিক্ষা করতে পারি এবং সেই শিক্ষা যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হয় তাহলে বাকি যে ১৬টি লক্ষ্য আছে সেগুলো অর্জন করা অনেক সহজ হয়ে যাবে।

তিনি বলেন, আমাদের নেত্রী (শেখ হাসিনা) যা কথা বলেন তা রাখেন। বঙ্গবন্ধু যেমন করতেন তার কন্যাও তেমন করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের বাংলাদেশ করবেন বলেছেন করেছেন, আজকে উন্নয়নশীল বাংলাদেশ হয়েছে এবং স্মার্ট বাংলাদেশের কথা তিনি বলেছেন ২০৪১ সালের মধ্যে এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধানতম হাতিয়ার হলো শিক্ষা। সেজন্য আমাদের শিক্ষায় এই পরিবর্তনটা আনতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments