
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অডিওর পাশাপাশি একসময় সিনেমার গানে নিয়মিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। মাঝে সিনেমার গানে কিছুটা বিরতি দিয়েছিলেন তিনি। এর কারণ ছিল, ভালো গানের অভাব। তবে মনের মতো গান হলে এখনো সিনেমায় তার কণ্ঠ শোনা যায়। সম্প্রতি তেমনই একটি গানে কণ্ঠ দিয়েছেন এ গায়ক। সিনেমার নাম ‘শ্রাবণ জোছনায়’। এটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন। পরিচালকের লেখা ‘গুরু গো ও সুজন নাইয়া, ভব পাড়ে লও আমারে লইয়া’ শিরোনামের এ গানটি সুর করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মনির খান বলেন, ‘এটি একটি ভাব সংগীত। তবে গানটির কথার গুরুত্ব অনেক। আমি এ ধরনের গানে কণ্ঠ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
































Recent Comments