শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন সিনেমায় ফিরছেন শাহরুখ
spot_img
spot_img

নতুন সিনেমায় ফিরছেন শাহরুখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। চার বছর পর সিনেমা মুক্তির ঘোষণা দিলেন তিনি। বুধবার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘পাঠান’র টিজার রিলিজ হয়েছে। টিজারটি প্রকাশ করে রীতিমত চমকে দিয়েছেন ‘বাদশা’। শাহরুখ ছাড়াও সিনেমাটির টিজারে ধরা দিয়েছেন জন আব্রাহাম ও দীপিকা পড়ুকোন। সিনেমাটি কবে রিলিজ হবে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, মার্চেই ‘পাঠান’ টিম যাচ্ছে স্পেনে। সেখানে টানা ১৭ দিনের শুটিং করবেন তারা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ধর্মী এই সিনেমায় একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করে শাহরুখ লেখেন- ‘আমি জানি দেরি হয়েছে, কিন্তু সময়টা খেয়াল রাখবেন! পাঠান টাইম শুরু হয়েছে, দেখা হচ্ছে সিনেমা হলে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগুতে মুক্তি পাবে এটি’। টিজারে জন ও দীপিকাকে দেখা যায় ‘পাঠান’র শাহরুখকে পরিচয় করিয়ে দিতে। শাহরুখকে হেঁটে আসতে দেখা গেল অন্ধকারের ভিতর দিয়ে। কিন্তু তার মুখ ছিল অস্পষ্ট!

উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে শাহরুখকে। এতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments