ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩৩ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ০৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments