ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮১ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৮ পয়সা, যা গত বছর একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments