মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৮ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

মাইডাস ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ বোনাসসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

সমাপ্ত সময়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮৩ পয়সা। আর শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

আগামী ২০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ১২ দশমিক ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা।

বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৬৯ পয়সা।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ১২ দশমিক ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা।

বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৭৯ পয়সা।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

এনএলআই ফার্স্ট ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।

 

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা।

আগের বছরে ফান্ডটির সঞ্চিতিতে ইউনিট প্রতি ১ টাকা ২৮ পয়সা ঘাটতি ছিল। এটি বাদ দিলে থাকে ১ টাকা ৮৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ এর ৯৪ দশমিক ০৯ শতাংশ।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতিড ক্যাশফ্লো ছিল ২ টাকা।

ফান্ডটির ঘোষিত লভ্যাংশের রেকর্ড তারিখ ২৯ আগস্ট ছিল।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি সাড়ে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।

৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ ডিভিডেন্ড পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৪ টাকা ৮৩ পয়সা।

সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১৩ টাকা ৭০ পয়সা।

পেনিনসুলা ব্যালেন্সড ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।

 

৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ ডিভিডেন্ড পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২ টাকা ৩৯ পয়সা।

সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১৪ টাকা ০৬ পয়সা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ১৫ পয়সা। এর পরিমাণ গত বছর ছিলো ১৮ টাকা ৩৬ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ আগস্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments