ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারছে। যোগাযোগের বিবর্তন চলে আসার সঙ্গে সঙ্গে ডিজিটাল খাতগুলোর ওপর চলে আসে কিছু দায়িত্বও। কোনো দেশের নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রেও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন ভূমিকা রাখতে পারে বিশেষভাবে। বিশ্বজুড়ে গণতান্ত্রিক অধিকার নিয়ে আলোচনা হচ্ছে বিধায় নাগরিকদের নিয়ে কাজ করার বিষয়টি কোন নির্দিষ্ট অঞ্চলে আর সীমাবদ্ধ নেই।

ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিশ্বের বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময়, নির্বাচন কেন্দ্রিক ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইইয়ের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল টিকটক। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সেক্রেটারিস অব স্টেট এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতো সংস্থার কাজ করে প্ল্যাটফর্মটি। এছাড়া, ফ্যাক্ট-চেকিংয়ের জন্য এজেন্স ফ্রান্স-প্রেস এবং পলিটিফ্যাক্টের সঙ্গে পার্টনারশিপ করে টিকটক। নির্বাচন সম্পর্কে টিকটক ইউজারদের সঠিক তথ্য প্রদান করতে একটি ইন-অ্যাপ ২০২০ ইলেকশন গাইডও চালু করেছে টিকটক।
বাংলাদেশের অবস্থান-
অন্য দেশের মতো বাংলাদেশের নির্বাচনকেও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রভাবিত করছে। ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের আসন্ন সংসদীয় নির্বাচনের ক্ষেত্রেও যার প্রভাব দৃশ্যমান। যেখানে নাগরিকদের কাছে নির্বাচনী তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠে এই প্ল্যাটফর্মগুলো। এ পরিপ্রেক্ষিতে গ্লোবাল স্ট্র্যাটেজি অনুযায়ী বাংলাদেশে একইভাবে উদ্যোগ নিয়েছে টিকটক। যার আওতায় দেশের ফ্যাক্ট-চেকিং সংস্থা নিউজচেকার এর সঙ্গে কাজ করে প্ল্যাটফর্মটি। সংস্কৃতি এবং জনগোষ্ঠীর ভিন্নতার কারণে তথ্য আদান-প্রদানের ধরন আর স্থানীয় প্রেক্ষাপটও ভিন্ন হয়ে থাকে। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে টিকটকের কাজ করার দিকটি সেটিই তুলে ধরে।
টিকটক ইউজারদের সচেতনতা এবং অংশগ্রহণকে তুলে ধরতে নতুন প্রোডাক্ট ফিচার নিয়ে এসেছে এই প্ল্যাটফর্মটি। টিকটকের রিপোর্টিং টুলগুলো ব্যবহারকারী-বান্ধব হওয়ায় প্ল্যাটফর্মে কোনো বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে যে কেউ পদক্ষেপ নিতে পারে সহজেই।
নিরাপদ ডিজিটাল স্থান নিশ্চিতের প্রতি টিকটকের প্রতিশ্রুতির প্রমাণস্বরূপ হলো এর কমিউনিটি গাইডলাইনসের প্রয়োগ। যা নির্বাচনের মতো সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে। নির্বাচন-সম্পর্কিত ভুল তথ্যের বিরুদ্ধে অবস্থান নিতে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করছে প্ল্যাটফর্মটি। যার মধ্যে রয়েছে কনটেন্টের অপসারণ, সার্চিং এর ফলাফল নির্ধারণ এবং যাচাই না করা তথ্য হ্রাস। বিশেষজ্ঞ এবং সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করার কারণে টিকটকের পলিসির কাঠামো আরও উন্নত হয়েছে। প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যের সমন্বয়তা বজায় রাখতে এমন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments