
ডেইলি শেয়ারবাজার রিপোট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির নতুন নাম হবে-মনোস্পুল বাংলাদেশ পিএলসি। কোম্পানিটি তার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের বিদ্যমান ৪২টি ধারা বাদ দিয়ে সেখানে নতুন ২৮টি ধারা প্রতিস্থাপন করবে।
কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুলাই।
উল্লেখ্য, শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
ডেইরি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments