শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননিউইয়র্কে একসঙ্গে দেখা মিললো শাকিব-অপুর
spot_img
spot_img

নিউইয়র্কে একসঙ্গে দেখা মিললো শাকিব-অপুর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমানে শাকিব খান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বুধবার হঠাৎ করেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিউইয়র্কের রাস্তায় এক সঙ্গে দেখা গিয়েছ শাকিব- অপুকে।সম্প্রতি নিউইয়র্কে শাকিবের সঙ্গে একই গাড়িতে পাশাপাশি আসনে দেখা গেছে অপু বিশ্বাসকে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য।

জানা গেছে, শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিওতে ‘প্রিয়তমা’ সিনেমার নায়ককে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তার ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা গেছে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়। অপর এক ভিডিওতে দেখা গেছে, শপিং শেষ করে একই গাড়িতে উঠেছেন শাকিব-অপু।

এর আগে, হঠাৎ করেই ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু। সেখান থেকেই জনসমক্ষে আসে যে, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে জয়ের। সেই সময় টেলিভিশনের পর্দায় সন্তান কোলে অপুর কান্নার ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। পরে দুজনের বিচ্ছেদ ঘটে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments