ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউইয়র্কের একটি বিপণিবিতানে দেখা গেল শাহরুখ ও তার মেয়ে সুহানা খানকে। বাবা মেয়ে একত্রে দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন। সেখানেই এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় ধরা পড়েন শাহরুখ ও সুহানা খান। সেই ভিডিওই এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। ২৪ ঘণ্টায় কোটি কোটি নেটিজেন দেখে ফেলেন ভিডিওটি। ভিডিওটিতে দেখা যায়, মেয়ের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করছেন বলিউড বাদশা। বেঞ্চে বসে কোন জুতাটা কেনা যায় পায়ে লাগিয়ে দেখছেন তিনি।

অবকাশযাপনে এ মুহূর্তে শাহরুখ খান সপরিবারে নিউইয়র্ক রয়েছেন। ছেলেমেয়েদের সঙ্গে শাহরুখ খানের খুবই ভালো সম্পর্ক। যে কোনো অনুষ্ঠানে আব্রামের হাত ধরে নিয়ে যান তিনি। মেয়ে সুহানার সঙ্গেও তার গভীর সম্পর্ক।
তার সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র সাফল্যের পর এবার তিনি নির্মাণ করছেন ‘কিং’ ছবিটি। এ ছবিতেই প্রথমবারের মতো তিনি অভিনয় করবেন মেয়ে সুহানার সঙ্গে। ২০২৩ সালে সুহানাও বলিউডে পা রেখেছেন। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ ছবিতে অভিনয় করার মাধ্যমে।
রাস্তাঘাটে দেখা হলে শাহরুখ মোটেও তার ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করেন না বলে অনেক নেটিজেনদের দাবি । কিন্তু ওই ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর বলেন, শাহরুখ মোটেও রূঢ় ব্যবহার করেননি। যারাই তার সঙ্গে কথা বলতে গেছেন, সবার সঙ্গেই কথা বলেছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments