মঙ্গলবার, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তানিরাপদ খাদ্য গবেষণার ফলাফল জনহিতকর কাজে ব্যবহৃত হবে: খাদ্য সচিব
spot_img
spot_img

নিরাপদ খাদ্য গবেষণার ফলাফল জনহিতকর কাজে ব্যবহৃত হবে: খাদ্য সচিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফলগুলো দেশের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

সোমবার (৮ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনলাইন ফেলোশিপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য সচিব বলেন, দেশে নিরাপদ খাদ্য বিষয়ে তরুণ গবেষকদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ দিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ কার্যক্রম-২০২৫ চালু করছে। খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ নীতিমালা-২০২৪ এর আলোকে এ ফেলোশিপ চালু হয়েছে। এতে তরুণ গবেষকদের জন্য এ খাতে গবেষণার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে। এ বছর সাধারণ ফেলোশিপ-১ ক্যাটাগরিতে (এমএস/সমমান) প্রায় ২০ জন ফেলো বাছাই করা হবে। ফেলোশিপ নীতিমালা-২০২৪ এর আওতায় মোট ১৪টি গবেষণা ক্ষেত্র নির্ধারিত হয়েছে।

উল্লেখযোগ্য গবেষণা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে-খাদ্য অণুজীব বিজ্ঞান, খাদ্য রসায়ন, খাদ্য বিষবিদ্যা, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, খাদ্য দূষণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা।

এই ফেলোশিপ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ খাদ্য সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে, যা দেশের জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থা আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, আবেদন প্রক্রিয়াকে সহজ করতে এটুআই-এর সহযোগিতায় MyGov প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ফলে আবেদন গ্রহণের পুরো প্রক্রিয়া ডিজিটাল এবং অনলাইনভিত্তিক হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments