ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন বলে জানিয়েছেন উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ।
আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসে তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদল। বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
‘এই বিষয়টি আমরা তুলে ধরেছি এবং তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন তা হলো সুবিধাভোগী এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির যে বিষয়টি, সেখানে জাতীয় সংসদ সদস্যরা কিন্তু সুবিধাভোগী না। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির যে বিষয়টি আমাদের শেখ সেলিম, হানিফ তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি। আবার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর তারা সবাই কিন্তু মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা (ইসি) স্বীকার করেছেন যে সংজ্ঞার মধ্যে স্ববিরোধিতা রয়েছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। এখন যদি কিছু করি সরকারের জন্য মানুষের চোখে ভালো হবে না, আমাদের (ইসি) চোখেও এটি ভালো হবে না।’
তোফায়েল আহমেদ বলেন, সুবিধাভোগী হলো অফিস অব প্রফিট যেটা আমরা এমপিরা পাই না, প্রধানমন্ত্রী, মন্ত্রী, হুইপ ও স্পিকাররা পান। আমরা তাদের বলব না এটা পরিবর্তন করতে। কিন্তু নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেব সেদিন যে কথা বলেছিলেন আজকেও বলেছেন, আমি আমার অফিস বা ঘরে বসেও নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারব না। উনি ছাড়া সবাই একমত হয়েছে এটা বাস্তবসম্মত নয়। আমরা ঘরোয়াভাবে অফিসে বসে বা মহল্লায় গিয়ে কোনো বাসায় বসে মিটিং করতে পারবো, এগুলোতে কোন বাধা নেই। তাদের অনুরোধ আমরা যারা এমপি তারা যেনো ভোট না চাই।
ডেইলি শেয়ারবাজারডটকম





























Recent Comments