শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
spot_img
spot_img

ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবার ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা ডায়ালগে অংশ নিচ্ছেন না তিনি।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, রাইসিনা ডায়ালগে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আবুধাবি যাওয়ার কারণে তিনি নয়াদিল্লি যেতে পারছেন না। অনুষ্ঠানের আয়োজকদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি আবুধাবি সফর করবেন। সেখানে মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স হবে।

উল্লেখ, নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে বিতর্কের পর এই নিয়ে বাংলাদেশের চারজন মন্ত্রীর দিল্লী সফর বাতিল হলো। তবে এসব সফর বাতিল নিয়ে মুখ খোলেনি সরকার। অভ্যন্তরীণ ব্যস্ততার কারণ দেখিয়ে এসব সফর বাতিলের কথা জানানো হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments