রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটনিয়ালকো'র ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

নিয়ালকো’র ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রথম তালিকাভুক্ত এসএমই কোম্পানি নিয়ালকো এলোয়েজ লিমিটেডের ১০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০শে ডিসেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত সময়ে ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন গাজী মোকাররম আলী চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক), মতিন উদ্দিন আহমেদ (পরিচালক), মোহাম্মদ আজিজ উদ্দিন ভূইয়া (উপদেষ্টা), মোঃ ইউসুফ আলী (সিএফও), অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম চিসতি (কোম্পানি সচিব) সহ অন্যান্য কর্মকর্তাগন।

উক্ত সভায় ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২০-২০২১ অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১০ম এজিএম কোম্পানির জন্য মাইলফলক কারণ এটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর ১ম ভার্চুয়াল এজিএম।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব গাজী মোকাররম আলী চৌধুরী ব্যবসার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, অ-লৌহঘটিত ধাতুর বাজারে সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে আছে। তিনি আরও বলেছেন এই খাতে গতিশীল সফলতার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি সকল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। তিনি মহামারী সংকটের সময় তার কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অবদানের কথা স্মরণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments