ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার (১৫ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) ৭৫৩তম সভায় অনুমোদন দেওয়া হয়।
কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ টাকা মূল্যের ৩ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি প্রতিটি সাধারণ শেয়ার ১৫ মূল্যে রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৫৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকার মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। উক্ত আবেদনও অনুমোদন করেছে আজকের কমিশন সভায়।
ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরি মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে।
রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পূণ:মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments