ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ০৬ কোম্পানি। গোটা পুঁজিবাজারে যেখানে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পতনে রয়েছে সেখানে ৬ কোম্পানির শেয়ার ছিল চাহিদার শীর্ষে। কোম্পানিগুলো হলো: জাহিন স্পিনিং লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহিন স্পিনিং: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
রবি আজিয়াটা: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০ টাকা ১০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন ক্যাবলস: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ৯০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
শ্যামপুর সুগার মিলস: সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৮০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
প্রাইম টেক্সটাইল: সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
ইন্ট্রাকো রিফুয়েলিং: সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ৯.৬৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments