শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedপতনের মধ্য দিয়ে শেষ হলো লেনদেন
spot_img
spot_img

পতনের মধ্য দিয়ে শেষ হলো লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার। দিন শেষে মাত্র  ১১.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৩ শতাংশ বা ৪৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৭১.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৩০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ১৭৭ টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৫৬৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৬৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮১.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৮৩.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৯ টির, কমেছে ৩০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার ৩৮৩ টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ২০৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৪৯ লাখ ৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৬ কোটি ৭০ লাখ ০৯ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭০ শতাংশ বা ৮.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৬.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার ৯৬৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments