ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অব্যাহত দরপতনে অস্থির হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার, ৩১ অক্টোবর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৬.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭.৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৬.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ২০০টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৩২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬৯ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৪৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৩৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৯.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৪৫.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৪ টির, কমে ৯১ টির এবং অপরিবর্তিত রয় ২৩১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৪৩টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৪৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮২৬ কোটি ৫৯ লাখ ৯১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৭ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭০.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬২২.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৯ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার ৩৮৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৫৫ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৭ কোটি ৭ হাজার ৬৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments