শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে সপ্তাহ শেষ: আশাহত বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতনে সপ্তাহ শেষ: আশাহত বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে ১৫.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৯.২৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৭৮২টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ১০৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিলো ৬ হাজার ২৬১.৯৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিলো ১ হাজার ৩৬৭.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিলো ২ হাজার ০৯৯.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ৮৫টির, কমেছিলো ৮২টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১৭৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২২ লাখ ১০ হাজার ৮৭৮টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৭০ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৬৮৯ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬২ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকা।

এছাড়া আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে।

ডেইলি শেয়রাবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments