
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেডের পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন হয়েছে। কোম্পানির অনুষ্ঠিত ২৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে এ অনুমোদন দেয়।
জানা যায়, আজ ২১ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখ (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্ম এ বিডিকম অনলাইন লিমিটেড এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর, স্বতন্ত্র পরিচালক, প্রধান হিসাব কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। উক্ত সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয় এবং ১০% হারে নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments