ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ এপ্রিল পুঁজিবাজারে পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সঙ্গে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ২১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৫.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৬.৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬০.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৭৭২টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৫৭৯বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৬৯ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকা।
গতকাল ২৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০১ শতাংশ বা ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৭৭.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৫৩.৪৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৬৬.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭১ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয় ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৪.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৯০৮টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৩১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭১ শতাংশ বা ১৩৮.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৭৪.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬২টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৮৮৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৫ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৬০৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ২৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments