
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৯.৬৭ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন,২০২২ তারিখ দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ মে নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments