বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৮ ফেব্রুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১১.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪০৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২২.৮৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২০ লাখ ২৭ হাজার ৩৮৪টি শেয়ার ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬০ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৬.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৫.৮৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৫.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৪৩৩টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ২০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪৬ কোটি ২ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৫ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬০৩.৭৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩২ শতাংশ বা ৩০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪১০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments